রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

রাত ৮টার পর দোকান খোলা রাখায় চিরিরবন্দরে জরিমানা

0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

রাত ৮টার পর দোকান খোলা রাখায় চিরিরবন্দরে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দরে ঘুঘুরাতলি বাজারে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্থ দন্ড ভ্রাম্যমান আদালত। সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে 'ওসমান হার্ডওয়্যার'কে ৫০০ টাকা এবং 'ট্যাস্টি ট্রিট'কে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহানা আফরোজ।

 বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন বাজারে এই তদারকি চালানো হয়।

অভিযান চলাকালে দেখা যায়, নির্দিষ্ট সময় পার হওয়ার পরও প্রতিষ্ঠান দুটি তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রেখেছিল। সরকারি আইন ও নির্দেশ অমান্য করার অপরাধে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মনিটরিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাত ৮টার পর দোকান খোলা রাখায় চিরিরবন্দরে জরিমানা

প্রকাশের তারিখ : সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ

featured Image

নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানঃ দিনাজপুরের চিরিরবন্দরে ঘুঘুরাতলি বাজারে দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অর্থ দন্ড ভ্রাম্যমান আদালত। সরকারি নির্দেশ অমান্য করে রাত ৮টার পর দোকান খোলা রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে 'ওসমান হার্ডওয়্যার'কে ৫০০ টাকা এবং 'ট্যাস্টি ট্রিট'কে ১,০০০ টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শাহানা আফরোজ।

 বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন বাজারে এই তদারকি চালানো হয়।

অভিযান চলাকালে দেখা যায়, নির্দিষ্ট সময় পার হওয়ার পরও প্রতিষ্ঠান দুটি তাদের ব্যবসায়িক কার্যক্রম চালু রেখেছিল। সরকারি আইন ও নির্দেশ অমান্য করার অপরাধে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে এই জরিমানা আদায় করা হয়। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মনিটরিং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x