রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

২৫০ মিলি চোলাই মদসহ চিরিরবন্দরে যুবক আটক

0 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

২৫০ মিলি চোলাই মদসহ চিরিরবন্দরে যুবক আটক
চিরিরবন্দরে ২৫০ মিলি চোলাই মদসহ যুবকের কারাদণ্ড

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ মিলি চোলাই মদসহ মোঃ আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের জিনাহার গ্রামের দুর্গাডাঙ্গা-আতারবাজারগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে জিনাহার গ্রামের পাকা সড়কে আব্দুল কাদেরকে একটি প্লাস্টিকের বোতলে ২৫০ মিলিলিটার চোলাই মদ দখলে রাখা/সেবনরত অবস্থায় আটক করে।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আব্দুল কাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আব্দুল কাদের চিরিরবন্দর উপজেলার জগদীশপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 

এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

২৫০ মিলি চোলাই মদসহ চিরিরবন্দরে যুবক আটক

প্রকাশের তারিখ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ

featured Image

দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ মিলি চোলাই মদসহ মোঃ আব্দুল কাদের (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের জিনাহার গ্রামের দুর্গাডাঙ্গা-আতারবাজারগামী পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে জিনাহার গ্রামের পাকা সড়কে আব্দুল কাদেরকে একটি প্লাস্টিকের বোতলে ২৫০ মিলিলিটার চোলাই মদ দখলে রাখা/সেবনরত অবস্থায় আটক করে।

পরে বিষয়টি চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে আব্দুল কাদেরকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আব্দুল কাদের চিরিরবন্দর উপজেলার জগদীশপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 

এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x