রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ঠাকুরগাঁওয়ে ৫ জনের কারাদণ্ড


মোঃ আশরাফুল ইসলাম
স্টাফ রিপোর্টার , 35 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ঠাকুরগাঁওয়ে ৫ জনের কারাদণ্ড

ঠাকুরগাঁও সদর উপজেলার গোয়ালপাড়া ও গুঞ্জরগড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাঁচটি মামলায় পাঁচজনকে দণ্ড দেওয়া হয়। এ সময় ২ পিস টাপেন্টাডল, ১০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া এলাকার আব্দুল কাদের (৩৮), আরাজী মাটিগাড়া এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও জাহিদুল ইসলাম (৪৫), লস্করা এলাকার তুষার বর্মন (২৭) এবং মাটিগাড়া এলাকার পরিমল (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, আজাহারুল আলম ও খাদিজাতুল কুবরা ফারিহা তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এর মধ্যে আব্দুল কাদেরকে এক মাস, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম ও তুষার বর্মনকে দুই মাস করে এবং পরিমলকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?


খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬


ঠাকুরগাঁওয়ে ৫ জনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ণ

featured Image

ঠাকুরগাঁও সদর উপজেলার গোয়ালপাড়া ও গুঞ্জরগড় এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১০ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পাঁচটি মামলায় পাঁচজনকে দণ্ড দেওয়া হয়। এ সময় ২ পিস টাপেন্টাডল, ১০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া এলাকার আব্দুল কাদের (৩৮), আরাজী মাটিগাড়া এলাকার রফিকুল ইসলাম (৪৫) ও জাহিদুল ইসলাম (৪৫), লস্করা এলাকার তুষার বর্মন (২৭) এবং মাটিগাড়া এলাকার পরিমল (৩৫)।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন, আজাহারুল আলম ও খাদিজাতুল কুবরা ফারিহা তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এর মধ্যে আব্দুল কাদেরকে এক মাস, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম ও তুষার বর্মনকে দুই মাস করে এবং পরিমলকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন অর রশিদ।


ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ঠাকুরগাঁওয়ে ৫ জনের কারাদণ্ড
0:00 / 0:00
1x