রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কক্ষে থাকা ৩ জন পলাতক

মালদ্বীপে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

মোহাম্মদ মাহামুদুল
মালদ্বীপ প্রতিনিধি , 42 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মালদ্বীপে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার এক প্রবাসীর মালদ্বীপে রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে মো. সজিব (২৭) নামের ওই প্রবাসীর মৃত্যুর খবর দেশে পৌঁছানো হয়।

তাঁর মৃত্যু’র বিষয়টি নিশ্চিত করেছেন নিহত সজিবের চাচাতো মোঃ সোহেল। এদিকে, মরদেহ উদ্ধারের সময় তাঁর কক্ষে থাকা তিন প্রবাসীর অনুপস্থিতি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে পরিবারের মধ্যে।

তাঁদের দাবি, সজিবের মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়া এলাকার পুরাতন মকিমের বাড়ির আবদুল খালেকের ছেলে। পরিবারের সদস্য ও স্বজনদের সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) সকালে মালদ্বীপ থেকে ফোন করে সজিবের মৃত্যুর খবর জানানো হয়।

তাঁদের জানানো হয়, সজিবকে তাঁর কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, খবর পেয়ে মালদ্বীপের পুলিশ সজিবের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়। তবে মরদেহ উদ্ধারের সময় ওই কক্ষে থাকা কুমিল্লার বরুড়া উপজেলার দুই বাংলাদেশি ও একজন নেপালি প্রবাসী সেখানে ছিলেন না বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তাঁদের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সজিবের পরিবারের সদস্যদের সন্দেহ, তাঁর মৃত্যুর পেছনে পরিকল্পিত কোনো ঘটনা থাকতে পারে। তাঁদের দাবি, সজিবকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে উপস্থাপন করা হয়ে থাকতে পারে।

এ বিষয়ে মালদ্বীপের পুলিশের বক্তব্যও জানা সম্ভব হয়নি। ফলে মৃত্যুর ঘটনাটি নিয়ে রহস্য তৈরি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, সজিব অবিবাহিত ছিলেন। তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে বড় ধরনের কোনো সমস্যা ছিল না বলে দাবি স্বজনদের। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় তিন বছর আগে তিনি মালদ্বীপে পাড়ি জমান। প্রবাসে উপার্জন করে পরিবারের পাশে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে বিদেশে গেলেও তাঁর আকস্মিক মৃত্যুতে সেই স্বপ্ন ভেঙে গেছে।

সজিবের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মহালক্ষ্মীপাড়া উত্তরপাড়া এলাকায় শোকের আবহ তৈরি হয়। স্বজন ও এলাকাবাসী তাঁর মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

এদিকে, সজিবের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার। একই সঙ্গে মৃত্যুর রহস্য উদ্‌ঘাটন, ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাঁদের শনাক্ত করা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনেরা

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মালদ্বীপে প্রবাসীর রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
মালদ্বীপে প্রবাসীর রহস্যজনক মৃত্যু
0:00 / 0:00
1x