রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিশুসহ নিহত ২৮

মোঃ মাজাহারুল ইসলাম সিপন
নিজস্ব প্রতিনিধি , 11 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিশুসহ নিহত ২৮
ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে কমপক্ষে ২৮ শিশু ও এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জনের বেশি।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু ও স্কুলের কর্মীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) প্রশাসন প্রথমে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর এক নারী শিক্ষিকার মরদেহও হাসপাতালে আনা হয়।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, ছাদ ধসের ঘটনায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছিলেন, স্কুলের ছাদ ধসে পড়ার পর বেশ কয়েকটি শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে অভিযান চলছে। পেশোয়ারে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিশুসহ নিহত ২৮

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ণ

featured Image

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে কমপক্ষে ২৮ শিশু ও এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জনের বেশি।

ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু ও স্কুলের কর্মীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) প্রশাসন প্রথমে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর এক নারী শিক্ষিকার মরদেহও হাসপাতালে আনা হয়।

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, ছাদ ধসের ঘটনায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছিলেন, স্কুলের ছাদ ধসে পড়ার পর বেশ কয়েকটি শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে অভিযান চলছে। পেশোয়ারে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেন তিনি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x