রাজবাড়ীর পাংশায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। পরিত্যক্ত অবস্থায় একটি আমবাগান থেকে এই ককটেলগুলো জব্দ করা হয়।
আজ ০৯ অক্টোবর ২০২৬ (শুক্রবার) ভোর আনুমানিক ০৫:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল এই বিশেষ অভিযান পরিচালনা করে। পাংশা থানাধীন বিষ্ণুপুর এলাকার (পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ড) একটি আমবাগান থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় মোট ৪২ (বিয়াল্লিশ) টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, উদ্ধারকৃত ককটেলগুলো ব্যবহার করে বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা প্রতিরোধে এসআরবি নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে।
অপরাধ ও রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ণ