রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

​বংশালে নকল বৈদ্যুতিক তারের মজুদ

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

​বংশালে নকল বৈদ্যুতিক তারের মজুদ

রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে এসআরবি-এর ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অসাধু উপায়ে নকল পণ্য উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসানের নেতৃত্বে এবং এসআরবি-১০ (সিপিএসসি, লালবাগ ক্যাম্প)-এর সহযোগিতায় ডিএমপি ঢাকার বংশাল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

​অভিযানকালে বংশালের নবাবপুর এলাকার একটি কারখানায় তল্লাশি চালিয়ে বিআরবি, বিজলী ও আরআর ক্যাবলসসহ দেশের বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে তৈরি করা প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়। এছাড়া তার তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। 

​ঘটনাস্থল থেকে অপরাধের সাথে জড়িত থাকার দায়ে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

​এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই তারা মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূলে নিয়মিত কাজ করে আসছে। জনস্বার্থে নকল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

​বংশালে নকল বৈদ্যুতিক তারের মজুদ

প্রকাশের তারিখ : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ণ

featured Image

রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক তার জব্দ করেছে এসআরবি-এর ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অসাধু উপায়ে নকল পণ্য উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। 

৮ অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১:০০ টা থেকে বিকেল ৩:০০ টা পর্যন্ত এসআরবি ফোর্সেস সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আবু হাসানের নেতৃত্বে এবং এসআরবি-১০ (সিপিএসসি, লালবাগ ক্যাম্প)-এর সহযোগিতায় ডিএমপি ঢাকার বংশাল থানা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। 

​অভিযানকালে বংশালের নবাবপুর এলাকার একটি কারখানায় তল্লাশি চালিয়ে বিআরবি, বিজলী ও আরআর ক্যাবলসসহ দেশের বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে তৈরি করা প্রায় ১০ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার জব্দ করা হয়। এছাড়া তার তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। 

​ঘটনাস্থল থেকে অপরাধের সাথে জড়িত থাকার দায়ে আশরাফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ীকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

​এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই তারা মাদক, জালিয়াতি, ভেজাল ও নকল পণ্য নির্মূলে নিয়মিত কাজ করে আসছে। জনস্বার্থে নকল ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
​বংশালে নকল বৈদ্যুতিক তারের মজুদ
0:00 / 0:00
1x