রাজধানীর ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ মোঃ সাহাবুদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।
এসআরবি দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদকদ্রব্যের ভয়াল ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে ঢাকার ডেমরা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ৯৪ (চুরানব্বই) পিস ইয়াবাসহ মোঃ সাহাবুদ্দিন (৩৫)কে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার ২০০ টাকা।
গ্রেফতারকৃত মোঃ সাহাবুদ্দিন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চরবকিরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম জয়নাল আবেদীন।
এসআরবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ডেমরাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর কার্যক্রম গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানিয়েছে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ণ