রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গোপালগঞ্জ কাশিয়ানীর ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি , 5 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গোপালগঞ্জ কাশিয়ানীর ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ)  আওতায় ২৩০টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে  মোট ৫ হাজার ৭৫০ কোজি চাল বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা অসচ্ছল ও নিবন্ধিত জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়। কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর , রাতইল ও ফুকরা ইউনিয়নের ২৩০টি জেলে পরিবারের অনুকূলে মোট ৫ হাজার ৭৫০ কেজি টন চাল বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ অনুযায়ী কাশিয়ানী ইউনিয়নের ৮০টি জেলে পরিবারে ২ হাজার কেজি , রাতইল ইউনিয়নের ৬৬টি পরিবারে ১ হাজার ৬৫০ কেজি, ফুকরা ইউনিয়নের ৮১টি পরিবারে ২ হাজার ২৫ কেজি চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব চাল বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ মানবিক সহায়তা প্রদান করছে।

কাশিয়ানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ আসলাম হোসেন ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জ কাশিয়ানীর ২৩০ জেলে পরিবার পেল ৫ হাজার ৭৫০ কেজি চাল

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ণ

featured Image

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মানবিক সহায়তা কর্মসূচির (ভিজিএফ)  আওতায় ২৩০টি জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে  মোট ৫ হাজার ৭৫০ কোজি চাল বিতরণ করা হয়েছে।

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ থেকে বিরত থাকা অসচ্ছল ও নিবন্ধিত জেলে পরিবারগুলোর খাদ্য সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ ভিজিএফ চাল বিতরণ করা হয়। কাশিয়ানী উপজেলার কাশিয়ানী সদর , রাতইল ও ফুকরা ইউনিয়নের ২৩০টি জেলে পরিবারের অনুকূলে মোট ৫ হাজার ৭৫০ কেজি টন চাল বরাদ্দ দেওয়া হয়।

বরাদ্দ অনুযায়ী কাশিয়ানী ইউনিয়নের ৮০টি জেলে পরিবারে ২ হাজার কেজি , রাতইল ইউনিয়নের ৬৬টি পরিবারে ১ হাজার ৬৫০ কেজি, ফুকরা ইউনিয়নের ৮১টি পরিবারে ২ হাজার ২৫ কেজি চাল বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মাধ্যমে এসব চাল বিতরণ করা হয়। মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার এ মানবিক সহায়তা প্রদান করছে।

কাশিয়ানী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের পক্ষ থেকে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে নিষেধাজ্ঞার সময়ে ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শেখ আসলাম হোসেন ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x