রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কেরানীগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

 কেরানীগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পুরিয়া (৩০ গ্রাম) হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঢাকার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি (দক্ষিণ) ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি (দক্ষিণ) এর এসআই (নিরস্ত্র) মোঃ ইয়াকুব আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গত ৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার ঝিলমিল হাসপাতালের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৩০০ পুরিয়া, ওজন ৩০ গ্রাম হেরোইনসহ মোঃ আরিফ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার কাজির হাওলা এলাকার মৃত সানু দালাল ও মৃত মোমিনার ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় রেখা মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে ৩০০ পুরিয়া (৩০ গ্রাম) হেরোইনসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণ।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঢাকার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এবং ডিবি (দক্ষিণ) ঢাকার অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

ডিবি (দক্ষিণ) এর এসআই (নিরস্ত্র) মোঃ ইয়াকুব আলীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গত ৭ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০টা ৪৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার ঝিলমিল হাসপাতালের সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৩০০ পুরিয়া, ওজন ৩০ গ্রাম হেরোইনসহ মোঃ আরিফ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরিফ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার কাজির হাওলা এলাকার মৃত সানু দালাল ও মৃত মোমিনার ছেলে। তিনি বর্তমানে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চড়াইল এলাকায় রেখা মেম্বারের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৮ অক্টোবর ২০২৬ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ৮(খ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x