রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম আকন্দ

আব্দুল গাফফার খান
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম আকন্দ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোনায়েম আকন্দ।

জনগণের সেবা, স্বচ্ছ নেতৃত্ব ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার কথা জানান।

মোনায়েম আকন্দ বলেন, নির্বাচিত হলে মোয়াজ্জেমপুর ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে চান।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোনায়েম আকন্দ

প্রকাশের তারিখ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোনায়েম আকন্দ।

জনগণের সেবা, স্বচ্ছ নেতৃত্ব ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার কথা জানান।

মোনায়েম আকন্দ বলেন, নির্বাচিত হলে মোয়াজ্জেমপুর ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে চান।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x