উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ২নং মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোনায়েম আকন্দ।জনগণের সেবা, স্বচ্ছ নেতৃত্ব ও এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি নির্বাচনী মাঠে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার কথা জানান।মোনায়েম আকন্দ বলেন, নির্বাচিত হলে মোয়াজ্জেমপুর ইউনিয়নকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করবেন। পাশাপাশি ইউনিয়নের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন গড়ে তুলতে চান।
মোয়াজ্জেমপুর ইউনিয়নের উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।