রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

১০০ গ্রাম হেরোইনসহ যাত্রাবাড়ীতে ৬৫ বছরের নারী গ্রেপ্তার

শেখ মোহাম্মদ পারভেজ
স্টাফ রিপোর্টার , 1 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

১০০ গ্রাম হেরোইনসহ যাত্রাবাড়ীতে ৬৫ বছরের নারী গ্রেপ্তার
যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছরের নারী গ্রেপ্তার

ঢাকার যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন (৬৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে এক নারী হেরোইন নিয়ে আসছেন। পরে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে থাকা মাসুমা খাতুনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার বিষয়টি জানতে পারে ডিএনসি। পরে সংস্থাটির নারী সদস্যদের সহায়তায় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগের ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন জানিয়েছেন, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশনায় তিনি যশোর থেকে হেরোইনের চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। এর আগেও একইভাবে আরও দুইবার তিনি হেরোইন বহন করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে যাত্রাবাড়ী এলাকায় তাহমিনার মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তবে বিষয়টি যাচাই করতে আরও তদন্ত চলছে।

তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনার পাশাপাশি মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

সংস্থাটি আরও জানায়, মাদক পরিবহনে অপেক্ষাকৃত বয়স্ক নারী বা পরিবারের সদস্যদের ব্যবহার করা হচ্ছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্তের অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১০০ গ্রাম হেরোইনসহ যাত্রাবাড়ীতে ৬৫ বছরের নারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ

featured Image

ঢাকার যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাসুমা খাতুন (৬৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা জানতে পারেন, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসে এক নারী হেরোইন নিয়ে আসছেন। পরে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি দল ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।

সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে থাকা মাসুমা খাতুনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার বিষয়টি জানতে পারে ডিএনসি। পরে সংস্থাটির নারী সদস্যদের সহায়তায় তার পরিহিত পোশাকের ভেতর থেকে স্কচটেপে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগের ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

ডিএনসির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন জানিয়েছেন, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশনায় তিনি যশোর থেকে হেরোইনের চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। এর আগেও একইভাবে আরও দুইবার তিনি হেরোইন বহন করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে যাত্রাবাড়ী এলাকায় তাহমিনার মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানানো হয়েছে। তবে বিষয়টি যাচাই করতে আরও তদন্ত চলছে।

তাহমিনার অবস্থান শনাক্ত করে তাকে আইনের আওতায় আনার পাশাপাশি মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।

সংস্থাটি আরও জানায়, মাদক পরিবহনে অপেক্ষাকৃত বয়স্ক নারী বা পরিবারের সদস্যদের ব্যবহার করা হচ্ছে কি না, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্তের অব্যাহত রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x