জননিরাপত্তা বিধান এবং রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই অংশ হিসেবে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকা থেকে পুলিশের লুণ্ঠিত ১০ রাউন্ড শটগানের তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এসআরবি-১০।
ঘটনার বিবরণে জানা যায়, অদ্য ০৬ অক্টোবর, ২০২৬ তারিখ রাত আনুমানিক ১৯:৩০ ঘটিকায় এসআরবি-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন কামারগাঁও এলাকার মিজান সারেং নামক এক ব্যক্তির অনাবাদী জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ রাউন্ড শটগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী উদ্ধারকৃত কার্তুজগুলো গত ৫ আগস্ট ২০২৪ তারিখ “জুলাই গণঅভ্যুত্থান”-এর সময় দুষ্কৃতিকারীদের দ্বারা বিভিন্ন থানায় হামলা চালিয়ে লুট করা গোলাবারুদের অংশ বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত কার্তুজগুলো পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, জননিরাপত্তা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি সর্বদা পেশাদারিত্ব ও জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে। সরকার কর্তৃক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রদত্ত বিশেষ নির্দেশনার পর এসআরবি-১০ তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করেছে। জনস্বার্থে এবং রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে এসআরবি ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ণ