রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বড় ভাইয়ের আঘাতে বিরামপুরে ছোট ভাই নিহত

মো. ফাহিম সরকার
দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি , 1 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বড় ভাইয়ের আঘাতে বিরামপুরে ছোট ভাই নিহত
বিরামপুরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে মুকুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল হোসেন কৃষ্টচাঁদপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মুকুল হোসেনের সঙ্গে তাঁর বড় ভাই এটিএম শামসুজ্জামানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শামসুজ্জামান লাঠি বা শক্ত কোনো বস্তু দিয়ে মুকুলকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা মুকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত এটিএম শামসুজ্জামান একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর তিনি পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বড় ভাইয়ের আঘাতে বিরামপুরে ছোট ভাই নিহত

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ণ

featured Image

দিনাজপুরের বিরামপুরে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে মুকুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার কৃষ্টচাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মুকুল হোসেন কৃষ্টচাঁদপুর গ্রামের মৃত মনির হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে মুকুল হোসেনের সঙ্গে তাঁর বড় ভাই এটিএম শামসুজ্জামানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শামসুজ্জামান লাঠি বা শক্ত কোনো বস্তু দিয়ে মুকুলকে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা মুকুলকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার প্রস্তুতির মধ্যেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত এটিএম শামসুজ্জামান একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার পর তিনি পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে বাড়ি থেকে চলে গেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন বলে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x