রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মোঃ তৌহিদুর রহমান তুহিন
স্টাফ রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকামুখী বা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ছামিউল হক (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। 

​মঙ্গলবার দুপুরে এসআরবি-১৩ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​গ্রেফতার ছামিউল হক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা মন্ডল পাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবির চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল পলাশবাড়ী পৌরসভার আওতাধীন বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর ভবনের সামনে একটি তল্লাশি চৌকি বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী 'শানে-খোদা' নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী ছামিউল হকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবির পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আলামতসহ অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

​মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গাইবান্ধায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৯ অপরাহ্ণ

featured Image

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঢাকামুখী বা যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ছামিউল হক (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। 

​মঙ্গলবার দুপুরে এসআরবি-১৩ এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

​গ্রেফতার ছামিউল হক গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা মন্ডল পাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে।

​সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবির চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস দল পলাশবাড়ী পৌরসভার আওতাধীন বগুড়া-রংপুর মহাসড়কের আতিয়ার হাজীর ভবনের সামনে একটি তল্লাশি চৌকি বসায়। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা রংপুরগামী 'শানে-খোদা' নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসের যাত্রী ছামিউল হকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তার দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

​এসআরবি-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবির পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আলামতসহ অভিযুক্তকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

​মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে এসআরবি-১৩ এর গোয়েন্দা নজরদারি ও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x