রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মুরাদনগরে ভূমি অফিসের কাজে নিম্নমানের ইট সরানোর কড়া নির্দেশ উপজেলা প্রকৌশলীর

মোঃ জামির হোসেন সরকার
নিজস্ব প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মুরাদনগরে ভূমি অফিসের কাজে নিম্নমানের ইট সরানোর কড়া নির্দেশ উপজেলা প্রকৌশলীর
মুরাদ্নগরে ভূমি অফিসের কাজে অনিয়ম: নিম্নমানের ইট সরানোর কড়া নির্দেশ উপজেলা প্রকৌশলীর

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের অনিয়ম ও ত্রুটিপূর্ণ ইট ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরে ফেলে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।

​রবিবার (৪ অক্টোবর) বাস্তবায়নাধীন এই নির্মাণ প্রকল্প পরিদর্শনে যান প্রকৌশলী। পরিদর্শনকালে ভবনের কাজে নিম্নমানের ও মানহীন ইট ব্যবহারের প্রমাণ মেলে। বিষয়টি নজরে আসামাত্রই তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুণগত মান বজায় রাখার তাগিদ দেন। একই সাথে ব্যবহৃত ত্রুটিপূর্ণ ইটগুলো ভবন প্রাঙ্গণ থেকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন।

​উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, প্রায় ৯৯ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে দারোরা ইউনিয়ন ভূমি অফিসের এই নতুন ভবন নির্মাণের কাজ চলছে। পরিদর্শনের সময় কাজের তদারকি জোরদার করার পাশাপাশি নির্ধারিত মান মেনে শতভাগ গুণগত বজায় রেখে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

​ঘটনা প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, সরকারি যেকোনো ভবন নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। পরিদর্শনকালে যা ত্রুটি ধরা পড়েছে, তা তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

​এদিকে প্রশাসনিক কর্মকর্তা নিজে উপস্থিত হয়ে এমন দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের মতে, কর্তৃপক্ষের এমন নিয়মিত নজরদারি ও জিরো টলারেন্স নীতি বজায় থাকলে সরকারি কাজের মান ভালো হবে এবং জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মুরাদনগরে ভূমি অফিসের কাজে নিম্নমানের ইট সরানোর কড়া নির্দেশ উপজেলা প্রকৌশলীর

প্রকাশের তারিখ : রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ণ

featured Image

কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। সরেজমিন পরিদর্শনে গিয়ে কাজের অনিয়ম ও ত্রুটিপূর্ণ ইট ব্যবহারের বিষয়টি হাতেনাতে ধরে ফেলে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ।

​রবিবার (৪ অক্টোবর) বাস্তবায়নাধীন এই নির্মাণ প্রকল্প পরিদর্শনে যান প্রকৌশলী। পরিদর্শনকালে ভবনের কাজে নিম্নমানের ও মানহীন ইট ব্যবহারের প্রমাণ মেলে। বিষয়টি নজরে আসামাত্রই তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুণগত মান বজায় রাখার তাগিদ দেন। একই সাথে ব্যবহৃত ত্রুটিপূর্ণ ইটগুলো ভবন প্রাঙ্গণ থেকে দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন।

​উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, প্রায় ৯৯ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে দারোরা ইউনিয়ন ভূমি অফিসের এই নতুন ভবন নির্মাণের কাজ চলছে। পরিদর্শনের সময় কাজের তদারকি জোরদার করার পাশাপাশি নির্ধারিত মান মেনে শতভাগ গুণগত বজায় রেখে কাজ শেষ করার জন্য সংশ্লিষ্টদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

​ঘটনা প্রসঙ্গে উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ জানান, সরকারি যেকোনো ভবন নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। পরিদর্শনকালে যা ত্রুটি ধরা পড়েছে, তা তাৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। সিডিউল অনুযায়ী মানসম্মত কাজ নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর।

​এদিকে প্রশাসনিক কর্মকর্তা নিজে উপস্থিত হয়ে এমন দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা নেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়দের মতে, কর্তৃপক্ষের এমন নিয়মিত নজরদারি ও জিরো টলারেন্স নীতি বজায় থাকলে সরকারি কাজের মান ভালো হবে এবং জনগণ দীর্ঘমেয়াদে এর সুফল পাবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x