রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

১০০ গ্রাম গাঁজাসহ মণিরামপুরে দুইজন আটক

নয়ন রায়
নিজস্ব প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

১০০ গ্রাম গাঁজাসহ মণিরামপুরে দুইজন আটক
নেহালপুর পুলিশ ক্যাম্প

যশোরের মণিরামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মণিরামপুর উপজেলার মনোহরপুর কাছারিবাড়ি গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে ইছা সরদার (৪৪) এবং খাকুন্দী গ্রামের আব্দুর কুদ্দুস আকঞ্জির ছেলে একরামুল আকঞ্জী (৩৮)।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইছা সরদারের দেহ তল্লাশি করে ৬০ গ্রাম এবং একরামুল আকঞ্জীর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মণিরামপুর থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

১০০ গ্রাম গাঁজাসহ মণিরামপুরে দুইজন আটক

প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ

featured Image

যশোরের মণিরামপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে নেহালপুর ক্যাম্প পুলিশ। শনিবার (৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মণিরামপুর উপজেলার মনোহরপুর কাছারিবাড়ি গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে ইছা সরদার (৪৪) এবং খাকুন্দী গ্রামের আব্দুর কুদ্দুস আকঞ্জির ছেলে একরামুল আকঞ্জী (৩৮)।

নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অলোক বিশ্বাস জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাঁদের নিজ নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে ইছা সরদারের দেহ তল্লাশি করে ৬০ গ্রাম এবং একরামুল আকঞ্জীর কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সব মিলিয়ে তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মণিরামপুর থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
১০০ গ্রাম গাঁজাসহ মণিরামপুরে দুইজন আটক
0:00 / 0:00
1x