পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়া হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় দেবীগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠের পাশে দেবীগঞ্জ–সোনাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটিতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে আলমগীর হোসেনসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর হোসেনের মৃত্যু হয়। আহত অপর দুজনের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।
নিহত আলমগীর হোসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের মন্ডলপাড়া এলাকার বাসিন্দা। তিনি ৭ নম্বর টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একজন হাস্যোজ্জ্বল, আন্তরিক ও সদালাপী শিক্ষক হিসেবে আলমগীর হোসেনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন তাঁর পরিচিতজনরা।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ণ