রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

নূর মুহাম্মদ আজাদী
স্টাফ রিপোর্টার , 10 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

গাজীপুরের ডেগের চালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার প্রায় পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। একই সঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকেল সোয়া ৪টা পর্যন্ত ভবন থেকে ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৪.৫/৫ (২ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ণ

featured Image

গাজীপুরের ডেগের চালার ফকির মার্কেট এলাকায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে ফকির মার্কেট এলাকায় অবস্থিত মেট্রিক্স গার্মেন্টসে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আটতলা ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার প্রায় পাঁচ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিকেল সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। একই সঙ্গে ভবনের ভেতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালানো হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, বিকেল সোয়া ৪টা পর্যন্ত ভবন থেকে ৬৭ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
গাজীপুরে পোশাক কারখানায় আগুন
0:00 / 0:00
1x