রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের পাঁচ জেলার কমিটিতে প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি মনোনীত

লুৎফর সিকদার
নিজস্ব প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের পাঁচ জেলার কমিটিতে প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি মনোনীত

আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার প্রধান কার্যালয় ফরিদপুরে ঘোষণা করা হয়েছে। এ পাঁচ জেলা হলো—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।

ট্রাস্টের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. মাসুম বিল্লাহর সম্মতিক্রমে ফরিদপুরে পাঁচ জেলার প্রধান কার্যালয় ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে।

এদিকে পাঁচ জেলার কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক এ এফ এম কাইয়ুম জঙ্গি এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর কুমার তালুকদার সুজিত।

ঘোষিত কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারিকে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরসহ সংশ্লিষ্ট সব উপজেলায় কমিটি গঠন ও নিয়োগ দেওয়াসহ প্রয়োজনীয় নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ দায়িত্ব দেওয়ায় আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. মাসুম বিল্লাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি।

এদিকে আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের গোপালগঞ্জ শাখার পক্ষ থেকে নতুন এ পথচলাকে স্বাগত জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি পেশাদার, স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের পাঁচ জেলার কমিটিতে প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি মনোনীত

প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ণ

featured Image

আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের ঢাকা বিভাগের দক্ষিণাঞ্চলের পাঁচ জেলার প্রধান কার্যালয় ফরিদপুরে ঘোষণা করা হয়েছে। এ পাঁচ জেলা হলো—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।

ট্রাস্টের কেন্দ্রীয় চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. মাসুম বিল্লাহর সম্মতিক্রমে ফরিদপুরে পাঁচ জেলার প্রধান কার্যালয় ঘোষণা করা হয় বলে জানানো হয়েছে।

এদিকে পাঁচ জেলার কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক এ এফ এম কাইয়ুম জঙ্গি এবং জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক প্রবীর কুমার তালুকদার সুজিত।

ঘোষিত কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারিকে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরসহ সংশ্লিষ্ট সব উপজেলায় কমিটি গঠন ও নিয়োগ দেওয়াসহ প্রয়োজনীয় নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এ দায়িত্ব দেওয়ায় আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু ও সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. মাসুম বিল্লাহকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি।

এদিকে আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্টের গোপালগঞ্জ শাখার পক্ষ থেকে নতুন এ পথচলাকে স্বাগত জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি পেশাদার, স্বচ্ছ ও দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x