মাধবদীর খিলগাঁও গ্রামে পূর্বশত্রুতার জেরে একটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আবু কালাম ও তার পরিবারের সদস্যরা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রতিবেশী রেখা বেগম, আছিরুন বেগম, জাকির ও গোলাম আলীসহ কয়েকজন মিলে প্রায় ৫০ বছরের পুরনো রাস্তাটি বন্ধ করে দিয়েছেন।
ঘটনাটি মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের খিলগাঁও গ্রামের। রাস্তা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় কাজে বাইরে যাওয়া-আসা নিয়েও তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় প্রশাসনের নির্দেশনা থাকা সত্ত্বেও রাস্তাটি বন্ধ রাখার কারণে তারা দীর্ঘদিন ধরে দুঃখ, দুর্দশা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।
তবে রাস্তা বন্ধের অভিযোগে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ