রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বাঁশ কাটা নিয়ে বিরোধে চাচা-ভাতিজার হামলায় দেবিদ্বারে যুবক নিহত

মোঃ জামির হোসেন সরকার
নিজস্ব প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বাঁশ কাটা নিয়ে বিরোধে চাচা-ভাতিজার হামলায় দেবিদ্বারে যুবক নিহত
দেবিদ্বারে বাঁশ কাটা নিয়ে বিরোধে চাচা-ভাতিজার হামলায় যুবক নিহত

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সম্পর্কজনিত বিরোধের জেরে সম্পর্কে চাচা-ভাতিজা দুই ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বারুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি পেশায়... ও তিন সন্তানের (দুই ছেলে ও এক মেয়ে) জনক ছিলেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে বারুর গ্রামের নিশাত (২২) ও লিমন (৪০)-এর সঙ্গে শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিশাত ও লিমন ক্ষিপ্ত হয়ে দা ও ছুরি নিয়ে শফিকুলের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​অভিযুক্ত নিশাত একই গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং লিমন মৃত জয়নাল আবেদিনের ছেলে। সম্পর্কে তারা পরস্পর চাচা-ভাতিজা।

​হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একটি টিম কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বাঁশ কাটা নিয়ে বিরোধে চাচা-ভাতিজার হামলায় দেবিদ্বারে যুবক নিহত

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ

featured Image

কুমিল্লার দেবিদ্বারে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সম্পর্কজনিত বিরোধের জেরে সম্পর্কে চাচা-ভাতিজা দুই ব্যক্তি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার বারুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত মহাকাজীর ছেলে। তিনি পেশায়... ও তিন সন্তানের (দুই ছেলে ও এক মেয়ে) জনক ছিলেন।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশ কাটাকে কেন্দ্র করে বারুর গ্রামের নিশাত (২২) ও লিমন (৪০)-এর সঙ্গে শফিকুল ইসলামের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নিশাত ও লিমন ক্ষিপ্ত হয়ে দা ও ছুরি নিয়ে শফিকুলের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​অভিযুক্ত নিশাত একই গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং লিমন মৃত জয়নাল আবেদিনের ছেলে। সম্পর্কে তারা পরস্পর চাচা-ভাতিজা।

​হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের একটি টিম কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x