রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

জবিতে রক্তদাতা খুঁজতে চালু হলো &amplsquoJnURedDrop&amprsquo অ্যাপ

শেখ মোহাম্মদ পারভেজ
স্টাফ রিপোর্টার , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

জবিতে রক্তদাতা খুঁজতে চালু হলো &amplsquoJnURedDrop&amprsquo অ্যাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থীদের জরুরি রক্তের প্রয়োজন মেটাতে এবং দ্রুত রক্তদাতা খুঁজে পেতে চালু হয়েছে নতুন অ্যাপ ‘JnURedDrop’।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের জরুরি রক্তের প্রয়োজন মেটাতে এবং দ্রুত রক্তদাতা খুঁজে পেতে চালু হয়েছে নতুন অ্যাপ ‘JnURedDrop’। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমানের উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) জকসু কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপটির উদ্বোধন ঘোষণা করেন জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

উদ্যোক্তারা জানান, জরুরি মুহূর্তে রক্তের জন্য পরিচিতজনদের কাছে বারবার যোগাযোগের ঝামেলা কমিয়ে দ্রুত রক্তদাতা খুঁজে পেতে সহায়তা করবে ‘JnURedDrop’। অ্যাপটির মাধ্যমে জবি পরিবারের সদস্যরা রক্তের গ্রুপ অনুযায়ী সহজেই সম্ভাব্য রক্তদাতার তথ্য খুঁজে নিতে পারবেন। পাশাপাশি রক্তদানে আগ্রহীরা নিজেদের তথ্য নিবন্ধনের মাধ্যমে সম্ভাব্য রক্তদাতা হিসেবে যুক্ত হতে পারবেন।

এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রক্তদানের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো জরুরি মুহূর্তে চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। প্রায় সময়ই দেখা যায়, রক্তের অভাবে আমাদের শিক্ষার্থীরা কিংবা তাদের পরিবার চরম বিপাকে পড়েন। জকসুর সমাজসেবা সম্পাদকের এই উদ্যোগ আমাদের সেই দীর্ঘদিনের সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি বিশ্বাস করি, JnURedDrop অ্যাপটি ব্যবহারের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা দ্রুততম সময়ে রক্তদাতা খুঁজে পাবে এবং বহু মূল্যবান প্রাণ রক্ষা পাবে।”

অ্যাপটির উদ্যোক্তা ও জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, “জরুরি মুহূর্তে রক্তের জন্য শিক্ষার্থীদের আকুতি আমাদের সবসময়ই ভাবাতো। এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের জন্যই আমরা ‘JnURedDrop’ অ্যাপটি নিয়ে কাজ করেছি। এর মাধ্যমে রক্তগ্রহীতা ও রক্তদাতার মধ্যকার দূরত্ব ঘুচে যাবে। জবি পরিবারের সবার সম্মিলিত সহযোগিতায় এই প্ল্যাটফর্মটি একটি জীবনরক্ষাকারী নেটওয়ার্কে পরিণত হবে বলে আমার বিশ্বাস।”

মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জকসুর এজিএস মাসুদ রানা, শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহীম খলিল, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নুর মোহাম্মদ এবং কার্যনির্বাহী সদস্য আকিব হাসান ও আব্দুল্লাহ আল ফারুকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে ‘JnURedDrop’ অ্যাপটির সফল ও সর্বাত্মক ব্যবহারের আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

জবিতে রক্তদাতা খুঁজতে চালু হলো &amplsquoJnURedDrop&amprsquo অ্যাপ

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x