রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

নয়ন রায়
নিজস্ব প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার, উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

সভায় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয় বাড়ানো এবং জনগণের কাছে সরকারি সেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামে আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা

প্রকাশের তারিখ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ

featured Image

কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটি ও জেলা উন্নয়ন সমন্বয় কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এসব সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, প্রশাসনিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার, উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং জনসেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন সংশ্লিষ্টরা।

সভায় রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের গতি আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তঃদপ্তর সমন্বয় বাড়ানো এবং জনগণের কাছে সরকারি সেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x