দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুরে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার।
এ ছাড়া বাসন থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সদর ও টঙ্গী থানা বিএনপির নেতৃবৃন্দ এবং স্থানীয় যুবদল, কৃষক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশকে কেন্দ্র করে সালনা বাজার এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিআরটিসি এলাকার সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র, নৈরাজ্য ও বিশৃঙ্খলার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমাল ও দেশের স্থিতিশীলতা রক্ষায় যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করতে রাজনৈতিক ও সামাজিকভাবে সচেতন থাকতে হবে।
সমাবেশ ও র্যালিকে ঘিরে সালনা এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ণ