বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জামালপুর রেড ক্রিসেন্ট সোসাইটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
২৯ সেপ্টেম্বর সকালে রাজধানী ঢাকায় আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে রেড ক্রিসেন্টের নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাহবুবর রহমান জিলানী ও সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়নের নেতৃত্বে প্রতিনিধিদলটি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে জামালপুর জেলায় রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক ও সেবামূলক কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি নবনির্বাচিত পরিষদকে আন্তরিক অভিনন্দন জানান এবং জেলা রেড ক্রিসেন্টের সার্বিক উন্নয়ন ও মানবিক সেবা তরান্বিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জামালপুরে আর্তমানবতার সেবার পরিধি আরও বিস্তৃত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ণ