রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

​বোয়ালমারীতে ডিবি পরিচয়ে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি মাসুদ ঝিনাইদহে গ্রেফতার

মোহাম্মদ হারুন অর রশিদ
সিনিয়র স্টাফ রিপোর্টার , 2 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

​বোয়ালমারীতে ডিবি পরিচয়ে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি মাসুদ ঝিনাইদহে গ্রেফতার

ফরিদপুরের বোয়ালমারী থানার আলোচিত হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মোঃ মাসুদুর রহমান মাসুদ (৪০)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্য-প্রযুক্তির সহায়তা ও যৌথ অভিযানের মাধ্যমে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৫ তারিখ রাতে ব্যবসায়ী ইব্রাহীম (৩৫) ও তার ভাই পিকআপচালক মোঃ হোসেন (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় অবস্থানকালে ডিবি পরিচয়ে ৭-৮ জনের একটি দল তাদের অপহরণ করে। অপহরণকারীরা তাদের মারধর করে সর্বস্ব লুটে নেওয়ার পর গাড়ি থেকে চালক হোসেনকে ফেলে দিয়ে ইব্রাহীমকে নিয়ে চলে যায় এবং পরবর্তীতে তাকে হত্যা করে ফরিদপুরের বোয়ালমারী এলাকার রামচন্দ্রপুর ব্রিজের কাছে লাশ গুমের উদ্দেশ্যে ফেলে রেখে যায়।

​উক্ত ঘটনায় নিহতের ভাই মোঃ ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

​এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৬ এর একটি যৌথ আভিযানিক দল ঝিনাইদহের পোড়াহাটি এলাকা থেকে আসামি মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

​বোয়ালমারীতে ডিবি পরিচয়ে অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামি মাসুদ ঝিনাইদহে গ্রেফতার

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ণ

featured Image

ফরিদপুরের বোয়ালমারী থানার আলোচিত হত্যা মামলার তদন্তপ্রাপ্ত আসামি মোঃ মাসুদুর রহমান মাসুদ (৪০)-কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তথ্য-প্রযুক্তির সহায়তা ও যৌথ অভিযানের মাধ্যমে ঝিনাইদহ সদর থানার পোড়াহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​মামলার বিবরণ থেকে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৫ তারিখ রাতে ব্যবসায়ী ইব্রাহীম (৩৫) ও তার ভাই পিকআপচালক মোঃ হোসেন (২৬) গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায় অবস্থানকালে ডিবি পরিচয়ে ৭-৮ জনের একটি দল তাদের অপহরণ করে। অপহরণকারীরা তাদের মারধর করে সর্বস্ব লুটে নেওয়ার পর গাড়ি থেকে চালক হোসেনকে ফেলে দিয়ে ইব্রাহীমকে নিয়ে চলে যায় এবং পরবর্তীতে তাকে হত্যা করে ফরিদপুরের বোয়ালমারী এলাকার রামচন্দ্রপুর ব্রিজের কাছে লাশ গুমের উদ্দেশ্যে ফেলে রেখে যায়।

​উক্ত ঘটনায় নিহতের ভাই মোঃ ফরহাদ বাদী হয়ে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটির গুরুত্ব বিবেচনায় এসআরবি-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

​এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ ও আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এসআরবি-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এবং এসআরবি-৬ এর একটি যৌথ আভিযানিক দল ঝিনাইদহের পোড়াহাটি এলাকা থেকে আসামি মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। দেশজুড়ে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-এর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x