রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

নান্নুর উদ্যোগে দাকোপে দিনব্যাপী চক্ষু ক্যাম্প

মোঃ মাহমুদুল হাসান আলমগীর
নিজস্ব প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

নান্নুর উদ্যোগে দাকোপে দিনব্যাপী চক্ষু ক্যাম্প
দাকোপে নান্নুর উদ্যোগে দিনব্যাপী চক্ষু ক্যাম্প চোখের চিকিৎসা, ছানি অপারেশন ও এক মাসের ওষুধ বিনামূল্যে পেলেন হাজারো মানুষ

ভোরের আলো ফুটতেই দাকোপের বাজুয়া এস এন কলেজ মাঠে শুরু হয় মানুষের ভিড়। কারও চোখে দীর্ঘদিনের সমস্যা, কারও দৃষ্টিশক্তি ঝাপসা—চিকিৎসার আশায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নারী-পুরুষ। দিনভর চলে চিকিৎসাসেবা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ।

আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নুর উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাজুয়া এস এন কলেজ চত্বরে এ বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ক্যাম্পটি চলে দিনব্যাপী। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় হাজার নারী-পুরুষ এ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে চোখ পরীক্ষা, বিভিন্ন ধরনের চক্ষুরোগের চিকিৎসা, ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় সেবা ও পরামর্শের পাশাপাশি রোগীদের এক মাসের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন জানান, প্রত্যন্ত এলাকা থেকে দূরে গিয়ে চিকিৎসা নেওয়া অনেকের পক্ষেই কঠিন। এমন পরিস্থিতিতে নিজ এলাকায় বিনামূল্যে চোখের চিকিৎসার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাকোপের অবহেলিত ও প্রত্যন্ত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।

ক্যাম্পে উপস্থিত থেকে আয়োজক কে এম আশরাফুল আলম নান্নু বলেন, “মানুষের সেবা করে আমি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। দাকোপের মানুষের পাশে থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।”

চক্ষু ক্যাম্পে দাকোপ উপজেলা বিএনপি ও চালনা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নান্নুর উদ্যোগে দাকোপে দিনব্যাপী চক্ষু ক্যাম্প

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ণ

featured Image

ভোরের আলো ফুটতেই দাকোপের বাজুয়া এস এন কলেজ মাঠে শুরু হয় মানুষের ভিড়। কারও চোখে দীর্ঘদিনের সমস্যা, কারও দৃষ্টিশক্তি ঝাপসা—চিকিৎসার আশায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নারী-পুরুষ। দিনভর চলে চিকিৎসাসেবা, পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ।

আসন্ন দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান এবং জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সম্পাদক কে এম আশরাফুল আলম নান্নুর উদ্যোগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাজুয়া এস এন কলেজ চত্বরে এ বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া ক্যাম্পটি চলে দিনব্যাপী। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় হাজার নারী-পুরুষ এ চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে চোখ পরীক্ষা, বিভিন্ন ধরনের চক্ষুরোগের চিকিৎসা, ছানি অপারেশনের জন্য প্রয়োজনীয় সেবা ও পরামর্শের পাশাপাশি রোগীদের এক মাসের ওষুধ বিনামূল্যে দেওয়া হয়।

চিকিৎসাসেবা নিতে আসা কয়েকজন জানান, প্রত্যন্ত এলাকা থেকে দূরে গিয়ে চিকিৎসা নেওয়া অনেকের পক্ষেই কঠিন। এমন পরিস্থিতিতে নিজ এলাকায় বিনামূল্যে চোখের চিকিৎসার সুযোগ পেয়ে তারা উপকৃত হয়েছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দাকোপের অবহেলিত ও প্রত্যন্ত মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার উদ্যোগ থাকবে।

ক্যাম্পে উপস্থিত থেকে আয়োজক কে এম আশরাফুল আলম নান্নু বলেন, “মানুষের সেবা করে আমি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। দাকোপের মানুষের পাশে থেকে এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করব।”

চক্ষু ক্যাম্পে দাকোপ উপজেলা বিএনপি ও চালনা পৌরসভা বিএনপির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x