কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে আলোচিত ‘রতন গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড আনিসুর রহমান ওরফে আনিকসহ (১৯) পাঁচজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
পুলিশের তথ্যমতে, রতন গ্রুপের প্রধান রতন বর্তমানে আত্মগোপনে থাকায় আনিকই গ্রুপের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ও সার্বিক কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ করে আসছিলেন।
কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের আড্ডা, সংঘবদ্ধ গতিবিধি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা থাকা স্থানগুলোতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে রতন গ্রুপের অন্যতম মূল পরিকল্পনাকারী আনিকসহ মোট পাঁচ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, নগরীতে কিশোর গ্যাং ও উঠতি বয়সী অপরাধীদের তৎপরতা কঠোর হস্তে দমনে নিয়মিত অভিযান ও নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, "গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং দমন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এই বিশেষ অভিযান ও টহল তৎপরতা অব্যাহত থাকবে বলে থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ণ