রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

প্রবাসে দেশীয় সংস্কৃতির আবহ, সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধনে পরিবার-পরিজনে প্রাণবন্ত রোম

দিনভর আনন্দ-উচ্ছ্বাসে ইতালির রোমে মহিলা সংস্থা ইতালির বনভোজন

মিনহাজ হোসেন
ইতালি প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দিনভর আনন্দ-উচ্ছ্বাসে ইতালির রোমে মহিলা সংস্থা ইতালির বনভোজন
ছবি: শাহিন খলিল

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসের ব্যস্ত জীবনে একটুখানি স্বস্তি, আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে মহিলা সংস্থা ইতালির বনভোজন ২০২৬। দেশীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বনভোজনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

মহিলা সংস্থা ইতালির সভাপতি সৈয়দা মাসুদা আক্তার আরিফা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্নী রওশন আরা-র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণা ও সহ সভাপতি ফারিয়া আখি।

বনভোজনে মহিলা সংস্থা ইতালির নেতৃবৃন্দ ও সদস্যদের  পাশাপাশি রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী নয়না আহম্মেদ, লায়লা শাহ, সায়েররা বানু রানী, রিনা আক্তার, ফাতিমা কবির বেবী, তাহমিনা সুলতানা, এছাড়া বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাকারিয়া, জাকির হোসেন, ইসরাফিল বারী, ইসলাম উদ্দিন, মামুন আহমেদ, জামিল আহমেদ, শাহীন খলিল কাউসারসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশ নেওয়া প্রবাসীরা বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। ছোটদের পাশাপাশি বড়দের জন্যও ছিল নানা ধরনের খেলা ও আনন্দ আয়োজন। এতে শিশু-কিশোরদের উচ্ছ্বাসের পাশাপাশি বড়দের মধ্যেও দেখা যায় প্রাণবন্ত অংশগ্রহণ।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

বনভোজনের পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর পরিবার ও পরিচিতজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। দেশ থেকে দূরে থেকেও এমন আয়োজন প্রবাসীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও পারস্পরিক বন্ধনের অনুভূতি আরও গভীর করে বলে জানান উপস্থিতরা।

দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় মহিলা সংস্থা ইতালির বনভোজন ২০২৬।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দিনভর আনন্দ-উচ্ছ্বাসে ইতালির রোমে মহিলা সংস্থা ইতালির বনভোজন

প্রকাশের তারিখ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ণ

featured Image

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: প্রবাসের ব্যস্ত জীবনে একটুখানি স্বস্তি, আনন্দ ও পারস্পরিক সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করতে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে মহিলা সংস্থা ইতালির বনভোজন ২০২৬। দেশীয় আবহ ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ বনভোজনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।

মহিলা সংস্থা ইতালির সভাপতি সৈয়দা মাসুদা আক্তার আরিফা-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুন্নী রওশন আরা-র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে যৌথভাবে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান সুবর্ণা ও সহ সভাপতি ফারিয়া আখি।

বনভোজনে মহিলা সংস্থা ইতালির নেতৃবৃন্দ ও সদস্যদের  পাশাপাশি রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী নেত্রী নয়না আহম্মেদ, লায়লা শাহ, সায়েররা বানু রানী, রিনা আক্তার, ফাতিমা কবির বেবী, তাহমিনা সুলতানা, এছাড়া বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন কাজী জাকারিয়া, জাকির হোসেন, ইসরাফিল বারী, ইসলাম উদ্দিন, মামুন আহমেদ, জামিল আহমেদ, শাহীন খলিল কাউসারসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনে পরিবার-পরিজন নিয়ে অংশ নেওয়া প্রবাসীরা বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক কার্যক্রমে অংশ নেন। ছোটদের পাশাপাশি বড়দের জন্যও ছিল নানা ধরনের খেলা ও আনন্দ আয়োজন। এতে শিশু-কিশোরদের উচ্ছ্বাসের পাশাপাশি বড়দের মধ্যেও দেখা যায় প্রাণবন্ত অংশগ্রহণ।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি ও সামাজিক ঐতিহ্যের সঙ্গে পরিচিত করে তুলতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।

বনভোজনের পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘদিন পর পরিবার ও পরিচিতজনদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ পেয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন। দেশ থেকে দূরে থেকেও এমন আয়োজন প্রবাসীদের মাঝে দেশীয় সংস্কৃতি ও পারস্পরিক বন্ধনের অনুভূতি আরও গভীর করে বলে জানান উপস্থিতরা।

দিনব্যাপী আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হয় মহিলা সংস্থা ইতালির বনভোজন ২০২৬।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x