পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান ছিলেন অতিথি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি
মাদক, সামাজিক অপরাধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন মন্ত্রী
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।
সভায় উপজেলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর এমপি বলেন, প্রত্যেককে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সত্য ও ন্যায়ের পথে থেকে সৎভাবে জীবনযাপন করাই সবার অঙ্গীকার হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের গডফাদারদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়াতে উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদকের বিরুদ্ধে উঠান বৈঠক আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ণ