রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা রক্ষা এবং নাশকতা প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে।
অবৈধ অস্ত্রের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং তা উদ্ধারে এসআরবি নিয়মিতভাবে গোয়েন্দাভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে।
আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে এসআরবি রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড কঠোরভাবে দমন করতে বদ্ধপরিকর।
এরই ধারাবাহিকতায় অদ্য ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০১.১০ ঘটিকায় এসআরবি-১০, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন বাঘ মোড়া চিনার খোলা ছত্রভোগ পূর্ব মৌড়া এলাকায় একটি মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনাকালে আভিযানিক দল তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি ০১ (এক) টি শটগানসহ ০১ (এক) রাউন্ড তাজা কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে।
এই আভিযানিক সাফল্য প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে এসআরবি সদা প্রস্তুত ও সচেষ্ট। এসআরবি-১০ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে।
জননিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এসআরবি ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে দৃঢ় প্রতিজ্ঞ।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ণ