রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার

0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে পরিত্যক্ত নির্মাণাধীন একটি ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধারকাজের সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের সামনে জামতলা চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় জনৈক মো. জাহাঙ্গীরের পরিত্যক্ত নির্মাণাধীন ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা কালো রঙের প্লাস্টিকের বালতির মধ্যে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো হেফাজতে নেওয়ার সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

পরবর্তীতে একই স্থানে তল্লাশি চালিয়ে সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে মাটির নিচে পুঁতে রাখা লাল রঙের প্লাস্টিকের বালতির ভেতর থেকে আরও ৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 

এর মধ্যে ৬টি লাল স্কচটেপ এবং একটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থল থেকে মোট ১১টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। 

এসব ককটেল সেখানে কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ককটেল মজুদের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ১১ ককটেল উদ্ধার

প্রকাশের তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে পরিত্যক্ত নির্মাণাধীন একটি ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ১১টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। উদ্ধারকাজের সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের সামনে জামতলা চৌধুরী মোড় এলাকায় অভিযান চালায় সদর মডেল থানা পুলিশ। এ সময় জনৈক মো. জাহাঙ্গীরের পরিত্যক্ত নির্মাণাধীন ইটের ঘরের ভেতর মাটির নিচে পুঁতে রাখা কালো রঙের প্লাস্টিকের বালতির মধ্যে লাল ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৫টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধার করা বস্তুগুলো হেফাজতে নেওয়ার সময় একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এ ঘটনায় কেউ আহত বা নিহত হননি।

পরবর্তীতে একই স্থানে তল্লাশি চালিয়ে সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে মাটির নিচে পুঁতে রাখা লাল রঙের প্লাস্টিকের বালতির ভেতর থেকে আরও ৭টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। 

এর মধ্যে ৬টি লাল স্কচটেপ এবং একটি কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। পুলিশের প্রাথমিক তথ্যমতে, ঘটনাস্থল থেকে মোট ১১টি অবিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। 

এসব ককটেল সেখানে কী উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও ককটেল মজুদের কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x