রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বিপুল পরিমাণ গাঁজাসহ নাচোলে গ্রেফতার ১

0 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বিপুল পরিমাণ গাঁজাসহ নাচোলে গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নাচোল থানাধীন মুরাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুরাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০) এর বাড়ির সামনে অভিযান চালান। 

এ সময় মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে। 

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। 

মাদকের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এ সময় পুলিশ সুপার জনগণের উদ্দেশ্যে বলেন, “আসুন, মাদককে না বলি। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিপুল পরিমাণ গাঁজাসহ নাচোলে গ্রেফতার ১

প্রকাশের তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ

featured Image

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ১৩ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ মোঃ নজরুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটে নাচোল থানাধীন মুরাদপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় এবং নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুরাদপুর গ্রামের রফিকুল ইসলাম (৪০) এর বাড়ির সামনে অভিযান চালান। 

এ সময় মোঃ নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে ১৩ কেজি ৯০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতার নজরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর গ্রামের আইনাল হকের ছেলে। 

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদক চোরাচালানের প্রবণতা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কাজ করছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে। 

মাদকের বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

এ সময় পুলিশ সুপার জনগণের উদ্দেশ্যে বলেন, “আসুন, মাদককে না বলি। সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন।”

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
বিপুল পরিমাণ গাঁজাসহ নাচোলে গ্রেফতার ১
0:00 / 0:00
1x