রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মণিরামপুরে রাজস্ব বাজেটের পোনামাছ অবমুক্ত

নয়ন রায়
নিজস্ব প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মণিরামপুরে রাজস্ব বাজেটের পোনামাছ অবমুক্ত

জলাশয়, প্লাবনভূমি ও বর্ষাপ্লাবিত ধানখেতে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে যশোরের মণিরামপুরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পুকুরে বিভিন্ন প্রজাতির চাষযোগ্য মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, বিএনপি নেতা বাবু সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, শামছুজ্জামান শান্তসহ সংশ্লিষ্টরা।

কর্মসূচির উদ্বোধনী পর্ব শেষে রাজস্ব বাজেটের আওতাভুক্ত উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও জলাশয়ের জন্য বরাদ্দ করা বিভিন্ন প্রজাতির পোনামাছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তবে পোনামাছ গ্রহণ করতে আসা কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধির অভিযোগ, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে তাদের বরাদ্দের পরিমাণ কমেছে। তাদের দাবি, আগের বছরের তুলনায় এবার কমসংখ্যক পোনামাছ দেওয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য অর্থবছরের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরে পোনামাছের বরাদ্দ প্রায় অর্ধেক দেওয়া হয়েছে। বরাদ্দ কম থাকায় প্রতিষ্ঠানগুলোতেও পোনামাছের পরিমাণ কম দেওয়া হয়েছে।তবে সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, রাজস্ব বাজেটের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানই চলতি অর্থবছরের বরাদ্দ অনুযায়ী পোনামাছ পেয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মণিরামপুরে রাজস্ব বাজেটের পোনামাছ অবমুক্ত

প্রকাশের তারিখ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ণ

featured Image

জলাশয়, প্লাবনভূমি ও বর্ষাপ্লাবিত ধানখেতে মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে যশোরের মণিরামপুরে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের পুকুরে বিভিন্ন প্রজাতির চাষযোগ্য মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা খান আক্তার হোসেন, বিএনপি নেতা বাবু সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, শামছুজ্জামান শান্তসহ সংশ্লিষ্টরা।

কর্মসূচির উদ্বোধনী পর্ব শেষে রাজস্ব বাজেটের আওতাভুক্ত উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও জলাশয়ের জন্য বরাদ্দ করা বিভিন্ন প্রজাতির পোনামাছ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

তবে পোনামাছ গ্রহণ করতে আসা কয়েকটি প্রতিষ্ঠানের প্রতিনিধির অভিযোগ, গত বছরের তুলনায় চলতি অর্থবছরে তাদের বরাদ্দের পরিমাণ কমেছে। তাদের দাবি, আগের বছরের তুলনায় এবার কমসংখ্যক পোনামাছ দেওয়া হয়েছে।এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য অর্থবছরের তুলনায় ২০২৬-২৭ অর্থবছরে পোনামাছের বরাদ্দ প্রায় অর্ধেক দেওয়া হয়েছে। বরাদ্দ কম থাকায় প্রতিষ্ঠানগুলোতেও পোনামাছের পরিমাণ কম দেওয়া হয়েছে।তবে সংশ্লিষ্ট কর্মকর্তার কার্যালয় থেকে জানানো হয়েছে, রাজস্ব বাজেটের আওতাভুক্ত সকল প্রতিষ্ঠানই চলতি অর্থবছরের বরাদ্দ অনুযায়ী পোনামাছ পেয়েছে।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x