রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

অপ্রতীম হত্যাকাণ্ডে আসামী তুহিনের মা'র দাবি সুষ্ঠু নিরপেক্ষ বিচার

মোঃ রেজাউল ইসলাম
নিজস্ব প্রতিনিধি , 2 ফলোয়ার
প্রকাশ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অপ্রতীম হত্যাকাণ্ডে আসামী তুহিনের মা'র দাবি সুষ্ঠু নিরপেক্ষ বিচার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে আটক তুহিনের বাসা থেকে অপ্রতিমের কাছে থাকা আইফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আইফোনটি তুহিনের কাছে থাকার বিষয়টি স্বীকার করেছেন তার মা। এ সময় তিনি জানান, অপ্রতিমের পরিবারের মতো তারাও সন্তানের বিষয়টি নিয়ে কষ্টে আছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চান। রোববার (২০ সেপ্টেম্বর) অভিযুক্ত তুহিনের বাসা গেলে তার মা এ কথা বলেন।

তুহিনের মা বলেন, ‘আমিও চাই। আমার সন্তান নাই, আমারও কষ্ট লাগে, ওনারও কষ্ট লাগে। কিন্তু এতোটুকু বলতাম পাইরাম, ওনার সন্তান তো চইলা গেছে, সন্তান তো আইতো না। সুষ্ঠু বিচার হোক তার, প্রমিজ চাই। সবাই সবাই সন্তানের লাইগা চাইবো। আমি কী কমু, আমি একজন মা, আমার কী কওনের আছে?’

তুহিনের পড়াশোনার ব্যাপারে তার মা বলেন, ‘একবার স্কুলের মধ্যে ঝগড়া হইছিল। এরপরে আর পড়াশোনা করে নাই। কয়, “আমি আর পরীক্ষা দিতাম না, আমি আমার আব্বুর ব্যবসা দেখবাম।”’

আইফোন উদ্ধার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এইডা তো আমার সামনে থেইকাই উদ্ধার হইছে। যেহেতু ছেলের ঘর থেইকা পাইছে, তো এটা তো আমার ছেলেই আনছে। অওন যদি আরও দুইজনের সঙ্গে আছিল, এটার সঙ্গে জড়িত থাকে, তাও তো উদ্ধার করছে আমার ছেলের কাছ থেইকা। অওন তিনজনই একসঙ্গে আছিলো। তখন ওগো কাছে তো আছিলো না।’

তুহিনের মা বলেন, ‘অওন তো বেশি সন্দেহ করবো আমার ছেলেরেই। আমি তো সত্য-মিথ্যা জানি না।’

প্রসঙ্গত, রোববার সকাল ১০টায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। 

উল্লেখ্য, অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায়, তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অপ্রতীম হত্যাকাণ্ডে আসামী তুহিনের মা'র দাবি সুষ্ঠু নিরপেক্ষ বিচার

প্রকাশের তারিখ : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ণ

featured Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম হত্যাকাণ্ডে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে আটক তুহিনের বাসা থেকে অপ্রতিমের কাছে থাকা আইফোন উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আইফোনটি তুহিনের কাছে থাকার বিষয়টি স্বীকার করেছেন তার মা। এ সময় তিনি জানান, অপ্রতিমের পরিবারের মতো তারাও সন্তানের বিষয়টি নিয়ে কষ্টে আছেন এবং এই ঘটনার সুষ্ঠু বিচার চান। রোববার (২০ সেপ্টেম্বর) অভিযুক্ত তুহিনের বাসা গেলে তার মা এ কথা বলেন।

তুহিনের মা বলেন, ‘আমিও চাই। আমার সন্তান নাই, আমারও কষ্ট লাগে, ওনারও কষ্ট লাগে। কিন্তু এতোটুকু বলতাম পাইরাম, ওনার সন্তান তো চইলা গেছে, সন্তান তো আইতো না। সুষ্ঠু বিচার হোক তার, প্রমিজ চাই। সবাই সবাই সন্তানের লাইগা চাইবো। আমি কী কমু, আমি একজন মা, আমার কী কওনের আছে?’

তুহিনের পড়াশোনার ব্যাপারে তার মা বলেন, ‘একবার স্কুলের মধ্যে ঝগড়া হইছিল। এরপরে আর পড়াশোনা করে নাই। কয়, “আমি আর পরীক্ষা দিতাম না, আমি আমার আব্বুর ব্যবসা দেখবাম।”’

আইফোন উদ্ধার প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এইডা তো আমার সামনে থেইকাই উদ্ধার হইছে। যেহেতু ছেলের ঘর থেইকা পাইছে, তো এটা তো আমার ছেলেই আনছে। অওন যদি আরও দুইজনের সঙ্গে আছিল, এটার সঙ্গে জড়িত থাকে, তাও তো উদ্ধার করছে আমার ছেলের কাছ থেইকা। অওন তিনজনই একসঙ্গে আছিলো। তখন ওগো কাছে তো আছিলো না।’

তুহিনের মা বলেন, ‘অওন তো বেশি সন্দেহ করবো আমার ছেলেরেই। আমি তো সত্য-মিথ্যা জানি না।’

প্রসঙ্গত, রোববার সকাল ১০টায় ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। 

উল্লেখ্য, অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। সন্ধ্যার পরও বাসায় না ফেরায়, তার মা কুমিল্লার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পরে, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলায় অপ্রতিমের মরদেহ পাওয়া যায়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x