রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ডেঙ্গুতে গোপালগঞ্জে যুবকের মৃত্যু

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি , 5 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ডেঙ্গুতে গোপালগঞ্জে যুবকের মৃত্যু

গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

এ মৌসুমে গোপালগঞ্জ জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যু বলে জানিয়েছে সিভিল সার্জন। শুক্রবার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্ণবের মৃত্যু হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ওই যুবকের মৃত্যুর তথ্য জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।

 অর্ণব ধর কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রামের  মৃত আশীষ ধরের ছেলে। অর্ণব একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন। মাকে নিয়ে ঢাকায় থাকতেন। ঢাকা থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হন।

এ ব্যাপারে  সিভিল সার্জন  বলেন, ডেঙ্গু আক্রান্ত অর্ণবকে শুক্রবার সকালে  গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। পরে তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছে।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে  ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ১৯ সেপ্টেম্বর  পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১০১ রোগী।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে  বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজারের বেশি রোগী।

বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ বেড জেনারেল হাসপাতাল,  ও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে গোপালগঞ্জে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ণ

featured Image

গোপালগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অর্ণব ধর (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

এ মৌসুমে গোপালগঞ্জ জেলায় ডেঙ্গুতে এটিই প্রথম মৃত্যু বলে জানিয়েছে সিভিল সার্জন। শুক্রবার গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অর্ণবের মৃত্যু হয়।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ওই যুবকের মৃত্যুর তথ্য জানিয়েছেন গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. আবু সাইদ মো. ফারুক।

 অর্ণব ধর কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রাম ইউনিয়নের শুয়াগ্রামের  মৃত আশীষ ধরের ছেলে। অর্ণব একটি বেসরকারি ফার্মে চাকরি করতেন। মাকে নিয়ে ঢাকায় থাকতেন। ঢাকা থেকে তিনি ডেঙ্গু আক্রান্ত হন।

এ ব্যাপারে  সিভিল সার্জন  বলেন, ডেঙ্গু আক্রান্ত অর্ণবকে শুক্রবার সকালে  গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। পরে তার পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছে।

গোপালগঞ্জ সিভিল সার্জন অফিস থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে  ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে জেলায় ১৯ সেপ্টেম্বর  পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ১০১ রোগী।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে  বাড়ি ফিরেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ হাজারের বেশি রোগী।

বর্তমানে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ বেড জেনারেল হাসপাতাল,  ও ৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ১০০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ডেঙ্গুতে গোপালগঞ্জে যুবকের মৃত্যু
0:00 / 0:00
1x