রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

ইয়াবা বহনকালে মেঘনায় ২ যুবকের অর্থদণ্ড ও কারাদণ্ড

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

ইয়াবা বহনকালে মেঘনায় ২ যুবকের অর্থদণ্ড ও কারাদণ্ড
ইয়াবা বহনকালে মেঘনায় ২ যুবকের অর্থদণ্ড ও কারাদণ্ড

কুমিল্লার মেঘনায় ১ পিস করে মোট ২ পিস ইয়াবা বহনের অভিযোগে দুই যুবককে অর্থদণ্ডসহ ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবদুল্লার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা ও দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার মানিকারচর গ্রামের মোমেনের ছেলে শাওন (১৯) এবং চেঙ্গাকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে ইসমাইল (৩৫)।

​স্থানী সূত্রে জানা যায়, দুপুরে আবদুল্লার মোড় দিয়ে যাওয়ার সময় পুলিশ ও প্রশাসনের সন্দেহ হলে ওই দুই যুবকের গতিরোধ করে শরীর তল্লাশি করা হয়। এসময় শাওন ও ইসমাইলের কাছ থেকে ১ পিস করে মোট ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে অর্থদণ্ডসহ ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, "গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি কেনাবেচার সঙ্গে জড়িত। এর মধ্যে ইসমাইলের বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ একটি চুরি মামলা এবং শাওনের বিরুদ্ধে অন্য একটি ধারায় মামলা রয়েছে।"

​সাজা শেষে দণ্ডপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

ইয়াবা বহনকালে মেঘনায় ২ যুবকের অর্থদণ্ড ও কারাদণ্ড

প্রকাশের তারিখ : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ণ

featured Image

কুমিল্লার মেঘনায় ১ পিস করে মোট ২ পিস ইয়াবা বহনের অভিযোগে দুই যুবককে অর্থদণ্ডসহ ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

​শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আবদুল্লার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা ও দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃতা শারলীন রাজ্জাক।

​দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার মানিকারচর গ্রামের মোমেনের ছেলে শাওন (১৯) এবং চেঙ্গাকান্দি গ্রামের নুরু মিয়ার ছেলে ইসমাইল (৩৫)।

​স্থানী সূত্রে জানা যায়, দুপুরে আবদুল্লার মোড় দিয়ে যাওয়ার সময় পুলিশ ও প্রশাসনের সন্দেহ হলে ওই দুই যুবকের গতিরোধ করে শরীর তল্লাশি করা হয়। এসময় শাওন ও ইসমাইলের কাছ থেকে ১ পিস করে মোট ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের প্রত্যেককে অর্থদণ্ডসহ ২০ দিনের কারাদণ্ড প্রদান করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে মেঘনা থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানান, "গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক সেবনের পাশাপাশি কেনাবেচার সঙ্গে জড়িত। এর মধ্যে ইসমাইলের বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ একটি চুরি মামলা এবং শাওনের বিরুদ্ধে অন্য একটি ধারায় মামলা রয়েছে।"

​সাজা শেষে দণ্ডপ্রাপ্তদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x