রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

পুনর্নির্মাণের পরিকল্পনা আছে, ভবন নেই

অস্থায়ী কক্ষে চার বছর সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা

ফাহিম হোসেন রিজু
ক্রাইম রিপোর্টার , 0 ফলোয়ার
প্রকাশ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

অস্থায়ী কক্ষে চার বছর সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ব্যবহার অনুপযোগী ভবন।

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজস্ব ভবন প্রায় চার বছর ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে আছে। ফলে নিজস্ব ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি কেন্দ্রটির কার্যক্রম। প্রথমে প্রায় এক বছর ভাড়া বাসায় এবং পরে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে সীমিত পরিসরে চলছে স্বাস্থ্যসেবা।

১৯৭৭-৭৮ সালে প্রতিষ্ঠিত সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি সিংড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান। দীর্ঘদিনের পুরোনো ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পর নতুন ভবন নির্মাণের কথা থাকলেও এখন পর্যন্ত নির্মাণকাজে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রটির ভবন ও কোয়ার্টার ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ভবনটি পরিত্যক্ত ঘোষণার বিষয়ে তৎকালীন উপপরিচালকের উদ্যোগে একটি কমিটি গঠন করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পরিত্যক্ত ঘোষণার লিখিত কোনো পত্র পাওয়া যায়নি।

ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ার পর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সহযোগিতায় প্রথমে একটি ভাড়া বাসায় কেন্দ্রটির কার্যক্রম চালানো হয়। পরে সেখান থেকে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে স্থানান্তর করা হয় স্বাস্থ্যকেন্দ্রটির কার্যক্রম।

তবে ইউনিয়ন পরিষদের ওই দুটি কক্ষে স্বাস্থ্যসেবা পরিচালনায় নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই জায়গায় স্টোর রুম, স্বাস্থ্যকর্মীদের বসার ব্যবস্থা ও রোগী দেখার কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। ফলে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তাদের ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত গোপনীয়তা রক্ষা করাও কঠিন হয়ে পড়েছে।

স্বাস্থ্যসেবা নিতে আসা মরিচা গ্রামের মোকসেদ আলী বলেন, কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ভবনটি বন্ধ দেখতে পান। পরে জানতে পারেন, ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে কেন্দ্রটির কার্যক্রম চলছে। তাঁর মতো অনেক রোগীই স্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান অবস্থান সম্পর্কে জানেন না।

স্থানীয় বাসিন্দারা বলেন, ইউনিয়ন পর্যায়ে নারী, শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষের জন্য সরকারি স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দীর্ঘদিন ধরে নিজস্ব ভবন না থাকায় চিকিৎসাসেবা নিতে এসে অনেকেই ভোগান্তিতে পড়ছেন। দ্রুত নতুন ভবন নির্মাণের পাশাপাশি অস্থায়ী কেন্দ্রটিতে প্রয়োজনীয় জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছা. হাসনে আরা বানু বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটির নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সেখানে স্টোর রুমের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদেরও একই কক্ষে বসে কাজ করতে হয়। ফলে চিকিৎসাসেবা দিতে গিয়ে রোগীদের ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত গোপনীয়তা রক্ষা করা সম্ভব হচ্ছে না।

তিনি আরও বলেন, নিজস্ব ভবনের অভাবে নিয়মিত মাসিক ক্যাম্প পরিচালনা, রোগীদের বসার পর্যাপ্ত ব্যবস্থা এবং স্বাস্থ্যকেন্দ্রের মাসিক সভা আয়োজনেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। সীমিত জায়গায় রোগী ও স্বাস্থ্যকর্মীদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এতে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসা বলেন, সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি পাঁচ বছর মেয়াদি অপারেশন প্ল্যানে পুনর্নির্মাণের জন্য অন্তর্ভুক্ত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মৌখিকভাবে এ তথ্য জানা গেছে। তবে এখন পর্যন্ত নির্মাণকাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।

এদিকে, দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে দ্রুত নতুন ভবন নির্মাণের পাশাপাশি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রের সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অস্থায়ী কক্ষে চার বছর সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের স্বাস্থ্যসেবা

প্রকাশের তারিখ : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x