রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

চোরাই মোটরসাইকেলসহ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

চোরাই মোটরসাইকেলসহ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানার এসআই মোঃ জাহিদ হাসান ও এসআই মোঃ শাকিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের Hero HF Deluxe 100 cc মোটর সাইকেলসহ দুইজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে চোর চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বসতবাড়ি থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের Discover 125 cc এবং একটি লাল রঙের Hero HF Deluxe 100 cc মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার ছয়জন হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মোঃ আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের মোঃ সোহেল রানা (২৩) ও মোঃ আসিফ (২২), তারাপুর মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের মোঃ ইমন রেজা (২৬) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মোঃ আশিক (২২)। 

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত আরও দুই আসামি শিবগঞ্জ থানার সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও কয়লার দিয়াড় গ্রামের শ্রী সুশান্ত সিংহ (২৫) পলাতক রয়েছেন। 

তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

চোরাই মোটরসাইকেলসহ চাঁপাইনবাবগঞ্জে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ণ

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে তিনটি চোরাই মোটর সাইকেলসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেজিস্ট্রেশনবিহীন তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত এবং সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ একরামুল হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে সদর মডেল থানার এসআই মোঃ জাহিদ হাসান ও এসআই মোঃ শাকিল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের বেলতলা মোড় এলাকায় অভিযান চালান। এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন লাল রঙের Hero HF Deluxe 100 cc মোটর সাইকেলসহ দুইজনকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ থানা এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে চোর চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বসতবাড়ি থেকে একটি রেজিস্ট্রেশন বিহীন কালো রঙের Discover 125 cc এবং একটি লাল রঙের Hero HF Deluxe 100 cc মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়। গ্রেপ্তার ছয়জন হলেন—শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মোঃ আব্দুস সালাম (২৪), দাদনচক গ্রামের মোঃ সোহেল রানা (২৩) ও মোঃ আসিফ (২২), তারাপুর মুন্সিপাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৪), শ্যামপুর সাহাপাড়া গ্রামের মোঃ ইমন রেজা (২৬) এবং শ্যামপুর ইউনিয়নের কয়লার দিয়াড় গ্রামের মোঃ আশিক (২২)। 

পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত আরও দুই আসামি শিবগঞ্জ থানার সাহাপাড়া মুন্সিপাড়া গ্রামের মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও কয়লার দিয়াড় গ্রামের শ্রী সুশান্ত সিংহ (২৫) পলাতক রয়েছেন। 

তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সদর মডেল থানার ইনচার্জ মোঃ একরামুল হোসাইন জানান,  গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x