রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।ইউএনও অশোক বিক্রম চাকমা

মাদক কেবল একজন ব‍্যাক্তিকে ধ্বংস করেনা, বরং একটি পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ওই বক্তব‍্য তুলে ধরেন।

আবেদা মান্নান ফাউন্ডেশনের আয়োজনে  এবং জাতীয় সমাজ কল‍্যান পরিষদের সহযোগীতায় ওই কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভার আগে রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি বিশাল মাদক বিরোধী র‍্যালী বিভিন্ন শ্লোগান নিয়ে রাজামেহার বাজার, কলেজ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয।

পরে রাজামেহার উচ্চবিদ্যালয়‍ মিলনায়তনে আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নোমান হোসেন। প্রধান আলোচক ছিলেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান। অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক রাসেল আহমেদ জুবায়ের ইবনে মামুন।আলোচনা সভার ফাঁকে বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মাদক বিরোধী একটি নাটক উপস্থাপন করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দেবিদ্বারে মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ

featured Image

মাদক কেবল একজন ব‍্যাক্তিকে ধ্বংস করেনা, বরং একটি পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে পারিবারিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এখনই মাদককে না বলার দৃঢ় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মাদক বিরোধী এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদান কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ওই বক্তব‍্য তুলে ধরেন।

আবেদা মান্নান ফাউন্ডেশনের আয়োজনে  এবং জাতীয় সমাজ কল‍্যান পরিষদের সহযোগীতায় ওই কর্মসূচি পালিত হয়েছে। আলোচনা সভার আগে রাজামেহার উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি বিশাল মাদক বিরোধী র‍্যালী বিভিন্ন শ্লোগান নিয়ে রাজামেহার বাজার, কলেজ রোডসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয।

পরে রাজামেহার উচ্চবিদ্যালয়‍ মিলনায়তনে আবেদা মান্নান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুমের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ‍্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নোমান হোসেন। প্রধান আলোচক ছিলেন দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুজ্জামান। অন‍্যান‍্যের মধ‍্যে আলোচনায় অংশ নেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, সাংবাদিক সৈয়দ খলিলুর রহমান বাবুল, সাংবাদিক রাসেল আহমেদ জুবায়ের ইবনে মামুন।আলোচনা সভার ফাঁকে বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মাদক বিরোধী একটি নাটক উপস্থাপন করা হয়।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x