রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

'আমার গ্রাম আমার দায়িত্ব' সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে দেবিদ্বারের ৩ গ্রামের চিত্র

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

'আমার গ্রাম আমার দায়িত্ব' সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে দেবিদ্বারের ৩ গ্রামের চিত্র
দেবিদ্বারে 'আমার গ্রাম আমার দায়িত্ব' সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে ৩ গ্রামের চিত্র

কুমিল্লার দেবিদ্বারে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চাঁপানগর, বিজলী পাঞ্জার ও সাইলচর গ্রামে সামাজিক কর্মকাণ্ডে এক অনন্য নজির স্থাপন করেছেন " আমার গ্রাম আমার দায়িত্ব"  নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এর আহমেদ এর উদ্যোগে গ্রামের কাঁচা ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের কাজ শুরু করেছেন। 

 (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে চাঁপানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাঁদা ও গর্তে ভরা কাঁচা রাস্তায় ইটের খোয়া ও সুরকি ফেলে চলাচলের উপযোগী করতে দেখা যায় শ্বেচ্ছাসেবকদের।

ধর্মীয় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এ কাজে এগিয়ে আসছেন সনাতন ধর্মাবলম্বী- মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ।

এ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে গ্রামের প্রবীণ মুরুব্বিরাও স্বত:স্ফূর্তভাবে ঝুড়ি ও ক্যারেটে করে ইট বহন করে রাস্তা মেরামতের কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।  বর্ষার দিনে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। সাংবাদিক এ আর আহমেদের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।  এর আগেও সাংবাদিক এ আর আহমেদ স্থানীয় পথচারীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে রাস্তার পাশে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করেছেন। পাশাপাশি 

সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা টিউবওয়েল স্থাপনসহ এলাকার নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

'আমার গ্রাম আমার দায়িত্ব' সংগঠনের উদ্যোগে বদলাচ্ছে দেবিদ্বারের ৩ গ্রামের চিত্র

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ণ

featured Image

কুমিল্লার দেবিদ্বারে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চাঁপানগর, বিজলী পাঞ্জার ও সাইলচর গ্রামে সামাজিক কর্মকাণ্ডে এক অনন্য নজির স্থাপন করেছেন " আমার গ্রাম আমার দায়িত্ব"  নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক এর আহমেদ এর উদ্যোগে গ্রামের কাঁচা ও খানাখন্দে ভরা সড়ক সংস্কারের কাজ শুরু করেছেন। 

 (১৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে চাঁপানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কাঁদা ও গর্তে ভরা কাঁচা রাস্তায় ইটের খোয়া ও সুরকি ফেলে চলাচলের উপযোগী করতে দেখা যায় শ্বেচ্ছাসেবকদের।

ধর্মীয় ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এ কাজে এগিয়ে আসছেন সনাতন ধর্মাবলম্বী- মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ।

এ উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে গ্রামের প্রবীণ মুরুব্বিরাও স্বত:স্ফূর্তভাবে ঝুড়ি ও ক্যারেটে করে ইট বহন করে রাস্তা মেরামতের কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল।  বর্ষার দিনে পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। সাংবাদিক এ আর আহমেদের এই উদ্যোগের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশে কমে আসছে বলে মন্তব্য করেন স্থানীয়রা।  এর আগেও সাংবাদিক এ আর আহমেদ স্থানীয় পথচারীদের সুপেয় পানির সুবিধা নিশ্চিত করতে রাস্তার পাশে গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করেছেন। পাশাপাশি 

সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা টিউবওয়েল স্থাপনসহ এলাকার নানা সামাজিক কর্মকান্ডে নিজেকে যুক্ত রেখেছেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x