সাতক্ষীরার তালায় ভেজাল ও অনুমোদনহীন কিটনাশক মজুদ ও বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) তালা উপজেলার লাউতাড়া এলাকায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার একটি আভিযানিক দল তালা উপজেলার লাউতাড়া এলাকায় মশিউর রহমানের বাড়িতে থাকা দুটি গোডাউন এবং সুভাষিণী বাজারের একটি সারের দোকানে ভেজাল ও অনুমোদনহীন কিটনাশকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভেজাল ও অনুমোদনহীন কিটনাশক মজুদ ও বিক্রির অভিযোগে দোকানের মালিক মো. মশিউর রহমান (৪৫)কে আটক করা হয়।
পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। বালাইনাশক আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযানে এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ণ