রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

মিনহাজ হোসেন
ইতালি প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা
সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা

বৃহত্তর সিলেট প্রবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালি-এর সহ-সাংস্কৃতিক সম্পাদক আজির উদ্দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিপন-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নিজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, কোষাধ্যক্ষ জাকির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মামুন রশিদ, ক্রীড়া সম্পাদক এনামুল হক এবং সদস্য রেদোয়ান, সুফিয়ান, সাইফুল, অলি ও জাবের হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি আজির উদ্দিনকে নাড়ির টানে বাংলাদেশ সফরের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বাংলাদেশে অবস্থানকালে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে আজির উদ্দিন যেন সুস্থ ও নিরাপদে আবারও ইতালিতে ফিরে এসে সংগঠনের সহযাত্রীদের সঙ্গে কাজ করতে পারেন—এটাই তাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আজির উদ্দিন সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

আজির উদ্দিনের বাংলাদেশ সফর উপলক্ষে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সংবর্ধনা

প্রকাশের তারিখ : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ণ

featured Image

বৃহত্তর সিলেট প্রবাসীদের অন্যতম সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, ইতালি-এর সহ-সাংস্কৃতিক সম্পাদক আজির উদ্দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রিপন-এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক নিজু আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মিসবাহ আহমেদ, কোষাধ্যক্ষ জাকির আহমেদ, সহ-দপ্তর সম্পাদক মামুন রশিদ, ক্রীড়া সম্পাদক এনামুল হক এবং সদস্য রেদোয়ান, সুফিয়ান, সাইফুল, অলি ও জাবের হাসানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত আলোচনায় সংগঠনের নেতৃবৃন্দ সংবর্ধিত অতিথি আজির উদ্দিনকে নাড়ির টানে বাংলাদেশ সফরের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বাংলাদেশে অবস্থানকালে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

নেতৃবৃন্দ আরও বলেন, ব্যক্তিগত ও পারিবারিক প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে আজির উদ্দিন যেন সুস্থ ও নিরাপদে আবারও ইতালিতে ফিরে এসে সংগঠনের সহযাত্রীদের সঙ্গে কাজ করতে পারেন—এটাই তাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে আজির উদ্দিন সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x