রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে

এস এম সাইফুল ইসলাম কবির
বাগেরহাট জেলা প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে

মাদকের ভয়াবহ বিস্তার রোধে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগে মাদক প্রতিরোধ সম্ভব নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি অনেকটা কমেছে। বিদ্যুৎ, সার ও গ্যাস নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেলের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ বিষয়ে সবাইকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আইনমন্ত্রী।

মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার ঠাকুর, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ইমাম-মুয়াজ্জিন, আহত জুলাইযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।ছবি: সংযুক্ত

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদক প্রতিরোধে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে

প্রকাশের তারিখ : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ণ

featured Image

মাদকের ভয়াবহ বিস্তার রোধে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকার বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে শুধু সরকারি উদ্যোগে মাদক প্রতিরোধ সম্ভব নয়; এ জন্য সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদক প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সরকারের আমলে মিথ্যা ও গায়েবি মামলার সংস্কৃতি অনেকটা কমেছে। বিদ্যুৎ, সার ও গ্যাস নিয়ে অপপ্রচার প্রতিরোধে প্রশাসনকে সতর্ক থাকতে হবে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সৌরবিদ্যুৎ ও সোলার প্যানেলের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। এ বিষয়ে সবাইকে উৎসাহিত করার আহ্বান জানান তিনি।

জননিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আইনমন্ত্রী।

মতবিনিময় সভায় বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুবর্ণা সিকদার ঠাকুর, খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এবং জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, ইমাম-মুয়াজ্জিন, আহত জুলাইযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।ছবি: সংযুক্ত

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x