রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

নাজমুল হাসান
মাদারীপুর জেলা প্রতিনিধি , 3 ফলোয়ার
প্রকাশ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের দাবি পূরণ না করায় সুমি আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ পরিবারের সবাই পালিয়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত সুমি আক্তার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।

​নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে দম্পতির মধ্যে কলহ শুরু হয়। সম্প্রতি সুমির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে তার শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সুমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে।

​স্বজনদের দাবি, যৌতুকের টাকা না পেয়ে গত রোববার রাতে স্বামী আকবরের সঙ্গে সুমির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমিকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যা করে বসতঘরে ফেলে রাখা হয়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ততক্ষণে স্বামী আকবরসহ পরিবারের সবাই ঘর ছেড়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, "গৃহবধূর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

মাদারীপুরে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

প্রকাশের তারিখ : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ

featured Image

মাদারীপুর সদর উপজেলায় যৌতুকের দাবি পূরণ না করায় সুমি আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদারসহ পরিবারের সবাই পালিয়ে গেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ।

​নিহত সুমি আক্তার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।

​নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় আড়াই বছর আগে মাদারীপুর সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই তুচ্ছ ঘটনা নিয়ে দম্পতির মধ্যে কলহ শুরু হয়। সম্প্রতি সুমির পরিবারের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে তার শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সুমির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে।

​স্বজনদের দাবি, যৌতুকের টাকা না পেয়ে গত রোববার রাতে স্বামী আকবরের সঙ্গে সুমির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমিকে বেধড়ক মারধর ও শ্বাসরোধে হত্যা করে বসতঘরে ফেলে রাখা হয়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ততক্ষণে স্বামী আকবরসহ পরিবারের সবাই ঘর ছেড়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে মাদারীপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।

​মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, "গৃহবধূর শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা—তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ONE NEWS EXPRESS

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x