রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

বুড়িচংয়ে মানবতার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

মো: শাহজাহান বাশার
সাব এডিটর , 1 ফলোয়ার
প্রকাশ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

বুড়িচংয়ে মানবতার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা ও শিক্ষা উপকরণ বিতরণ
বুড়িচংয়ে ‘মানবতা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

কুমিল্লার বুড়িচংয়ে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’র উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক সুপারি গাছের চারা, টি-শার্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমিতে আয়োজিত এক কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে এসব চারা ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে সুপারি গাছের চারা, খাতা ও কলম তুলে দেন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।

অনুষ্ঠানে পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন উজ্জ্বল, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল, বিদ্যালয়ের পরিচালক মো. শরিফুল ইসলাম, সমাজসেবক মোশাররফ হোসেন, আবুল হোসেন মেম্বার, ফরিদ মিয়া, জয়নাল হোসেন বাচ্চু, মহিবুর রহমান মানিক, কবির হোসেন ও আবু তাহের উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাকশীমূল ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি সোহেল রানা, ইউনিয়ন ছাত্রদল নেতা ও মেম্বার পদপ্রার্থী মো. মামুনুর রশিদ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা সরল সাহেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নিলুফা আক্তার, শাহরিয়া ইসলাম সাফি, ফেরদৌসী আক্তার, রাবেয়া আক্তার, জেসমিন আক্তার, রেবেকা আক্তার, সাদিয়া আক্তার ও তানভীন সুইটি।

অনুষ্ঠানে অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ বলেন, ‘মানবতা’ প্রতিষ্ঠার পর থেকেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের পক্ষ থেকে কুমিল্লা জেলায় দুই লাখ গাছের চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের এ কর্মসূচি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “আমরা শুধু গাছ লাগিয়েই দায়িত্ব শেষ করতে চাই না। পরিবেশ রক্ষার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অসহায় ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোও ‘মানবতা’ সংগঠনের অন্যতম লক্ষ্য।”

কর্মসূচি সফল করতে সংগঠনের সদস্য, সহযোগী ও সমাজসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন উজ্জ্বল বলেন, তিনি দীর্ঘদিন ধরে মানুষের সেবায় কাজ করে আসছেন এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন তিনি।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি, বৃক্ষরোপণে উৎসাহিত করা এবং শিক্ষা সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বুড়িচংয়ে মানবতার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে সুপারি চারা ও শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x