পিরোজপুরে 'কমিউনিটি পুলিশিং ডে-২০২৬' উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত।
"পুলিশ জনতা ঐক্য গড়ো-শান্তি সমাজ রক্ষা করো"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর সদর থানা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে নায়েরী কমিউনিটি সেন্টারে পালিত হলো 'কমিউনিটি পুলিশিং ডে-২০২৬'
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার, জনাব মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী ।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন,
"অপরাধ দমন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ এবং জনগণের সুদৃঢ় বন্ধন অপরিহার্য। আসুন, পুলিশ-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, মাদকমুক্ত ও অপরাধমুক্ত পিরোজপুর গড়ে তুলি। জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই পারে আমাদের এই উদ্যোগকে পূর্ণ সফলতা দিতে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন জাহান। প্রশাসক জেলা পরিষদ অধ্যক্ষ আলমগীর হোসেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ , কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
গড় রেটিং: ০/৫ (০ ভোট)
ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ