রোববার, ১৮ অক্টোবর ২০২৬
ONE NEWS EXPRESS

৬৫৬ পিস ট্যাপেন্টাডলসহ পাঁচবিবিতে কথিত সাংবাদিক শাহিনের স্ত্রী আটক

মোঃ মোস্তাকিন হোসেন
পাঁচবিবি, জয়পুরহাট প্রতিনিধি , 0 ফলোয়ার
প্রকাশ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ | প্রিন্ট | ডাউনলোড কার্ড

৬৫৬ পিস ট্যাপেন্টাডলসহ পাঁচবিবিতে কথিত সাংবাদিক শাহিনের স্ত্রী আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ টাস্কফোর্সের অভিযানে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। 

এসময় মোছা. উম্মে হাবিবা নামে এক নারীকে আটক করা হয়। তিনি কথিত সাংবাদিক ও মাদক ব্যবসায়ী মো. শাহীন আলমের স্ত্রী বলে জানিয়েছে বিজিবি। তবে অভিযানের সময় শাহীন আলম পালিয়ে যান।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট ২০ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ভোর রাতে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামে হাবিবুর রহমানের ছেলে শাহীন আলমের (৩৮) বাড়িতে অভিযান চালায়।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, নগদ ৩৩ হাজার ৭৯৭ টাকা, পাঁচটি মোবাইল ফোন ও একটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে জব্দ করা আলামতের আনুমানিক মূল্য ২ লাখ ৩২ হাজার ৯৭ টাকা।

বিজিবি জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে শাহীন আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাকে মামলায় পলাতক আসামি করা হয়েছে। একই ঘটনায় তার স্ত্রী উম্মে হাবিবাকে আটক করে আসামি করা হয়েছে বলে জানানো হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, শাহীন আলম নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় চলাফেরা করতেন। 

স্থানীয় কয়েকজন সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের হিলি স্থলবন্দর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

বিজিবির দাবি, শাহীন আলম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও বিভিন্ন ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামীলীগের সময়ে তার বিরুদ্ধে দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখানো এবং স্থানীয়ভাবে চাঁদাবাজির অভিযোগও রয়েছে বলে জানায় বিজিবি।

এ ছাড়া স্থানীয় কয়েকজনের অভিযোগের বরাত দিয়ে বিজিবি জানায়, শাহীন আলম কথিত একটি গ্যাংয়ের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনা করতেন এবং স্থানীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও নিয়মিত চাঁদা আদায় করতেন।

বিজিবি আরও দাবি করেছে, শাহীন আলমের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় বা স্পর্শকাতর তথ্য ভারতে পাচারের অভিযোগ রয়েছে।

অভিযান শেষে আটক উম্মে হাবিবা এবং উদ্ধার হওয়া ট্যাপেন্টাডল, নগদ টাকা, মোবাইল ফোন ও ধারালো অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ২০ বিজিবি।

এ ঘটনায় পলাতক শাহীন আলমকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

ONE NEWS EXPRESS

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

৬৫৬ পিস ট্যাপেন্টাডলসহ পাঁচবিবিতে কথিত সাংবাদিক শাহিনের স্ত্রী আটক

প্রকাশের তারিখ : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ

featured Image

সম্পাদক ও প্রকাশক- মো: মনিরুজ্জামান
সহ-সম্পাদক: তুহিন আহসান
বার্তা সম্পাদক: তামিমা জান্নাত
চেয়ারম্যান- মো: এনায়েত হোসেন
ম্যানেজিং ডিরেক্টর- মো: মনিরুজ্জামান
প্রধান সম্পাদক:
নির্বাহী সম্পাদক-
বার্তা সম্পাদক-

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x